ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৭ সকাল

ধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ছয় মাসের জন্য বহিষ্কৃত

ধর্ষণের হুমকি দেওয়ায় ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ছয় মাসের জন্য বহিষ্কৃত, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি:  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনের (রোল: ৫৪, রেজিস্ট্রেশন নম্বর: ২০২০২১২৭৬৮) বিরুদ্ধে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটি অভিযোগের সত্যতা পেলে তাদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় অর্ডার অনুযায়ী প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি এটি।

আরও পড়ুন

আলী হুসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতেও পাঠানো হয়েছে, যেখানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে