ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৪ বিকাল

বগুড়ায় ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক সচিব’র বিরুদ্ধে দুদক’র মামলা

বগুড়ায় ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের সাবেক সচিব’র বিরুদ্ধে দুদক’র মামলা। প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টার : বিশ্বাসভঙ্গ সহ ক্ষমতার অপব্যবহার করে ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের  ৫ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা আত্মসাত করায় সাবেক সচিব নজরুল ইসলামকে আসামি করে দুর্নীতি প্রতিরোধ আইনে দুদক মামলা দায়ের করেছে। তিনি শেরপুর উপজেলার বাগড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। দুদক জেলা কার্যালয় বগুড়ার উপসহকারী পরিচালক রোকনুজ্জআমান বাদি হয়ে গত ১ আগস্ট এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গড় ১৯ মার্চ  ধুনট থানায় সাবেক সচিব নজরুল ইসলাম সহ মোঃ সজিব ও এনামুল হকের বিরুদ্ধে ধুনট থানায় অভিযেগ দায়ের করলে অভিযোগটি থানায় জিডি হিসেবে রেকর্ড করে দুদক’র আওতাধিন হওয়ায় ধুনট থানা হতে দুদক এ প্রেরণ করে।

আরও পড়ুন

অভিযোগটি অনুসন্ধানের পর দুদক’র প্রধান কার্যালয়ের নির্দেশে সাবেক সচিব নজরুল ইসলাম (৫০)কে আসামি করে এই মামলা দায়ের করেন। ওই আসামি নজরুল ইসলাম ধুনটের চিকাশী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৫ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা সোনালী ব্যাংক ধুনট শাখা হতে উত্তোলন করে আত্মসাত করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে