ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫০ দুপুর

পাবনার সাঁথিয়ায় ইছামতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

পাবনার সাঁথিয়ায় ইছামতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত ইছামতি নদীর ৪২ কিলোমিটার থেকে বাঁশ ও জালের অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সাঁথিয়া পৌরসভা সদরের বোয়ালমারি ব্রিজ থেকে বাঁধ অপসারণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান উপস্থিত ছিলেন।

বাঁধ অপসারণের সংবাদে সস্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন নদী লিজ নিয়ে বাঁধ দিয়ে মৎস্য চাষ করা হতো। এতে বদ্ধ পানিতে কচুরিপানা জমে পানি নষ্ট হয়ে মশা-মাছির বংশ বৃদ্ধি পেত। পরিষ্কার পানি থেকেও বঞ্চিত করা হতো স্থানীয়দের।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, বিগত সময়ে ইছামতি নদীর বিভিন্ন অংশ লিজ দেওয়া হতো। তবে চলতি বছর জেলা প্রশাসকের অফিস থেকে নদীটির কোন অংশই লিজ প্রদান করা হয়নি। পাবনা জেলা প্রশাসকের নির্দেশে নদী থেকে সকল অস্থায়ী বাঁধ অপসারণ করা হচ্ছে। এতে নদীপারের জনসাধারণ মৎস্য শিকার ও পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়ানগরে ইটভাটায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিয়োগ

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

এশিয়ান গেমস হকি ইভেন্টের বাছাইয়ে পঞ্চম বাংলাদেশ

রাহুলের মৃত্যুর পরে প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা