ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪০ দুপুর

অটোগ্রাফের কবলে ফারিয়া শাহরিন

ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক ঃ ব্যাচেলর পয়েন্ট চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসা ফারিয়া শাহরিন অনেকদিন পর মনে রাখার মতো অভিজ্ঞতার মুখোমুখি হলেন। অনেক বছর পর এক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন তিনি। বিষয়টি ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী।

স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, অনেক বছর পর আজ আমি আড়ং-এর এক সেলসম্যান ভাইকে অটোগ্রাফ দিলাম। এই যুগে কেউ আর অটোগ্রাফ চায় না, সবাই শুধু সেলফি তোলে। কিন্তু উনি আলাদা, ভিন্নরকম। খুব সুন্দর করে হেসে জিজ্ঞেস করলেন “আপু, ব্যাচেলর পয়েন্টে আর কাজ করবেন না??” তারপর বললেন— “আপনি আসলে খুব ভালো মানুষৃ” আহা! কী অপার মায়াৃ এই মায়াগুলোর জন্যই তো বেঁচে আছি। শপিং শেষে ফেরার পথে খুব ক্ষুধা লেগেছিল। দেখি, একটা দোকান বন্ধ হয়ে গেছে। আমি বললাম— “ভাই, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলামৃ” আমাকে দেখে উনি হাসিমুখে দোকান খুলে দিলেন। বললেন “আপু, কী খাবেন বলুন?” আহা! এ জীবনে আর কী লাগে? নিজের অনুভূতি প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, এই ছোট ছোট ভালোবাসা আর মায়াগুলোই আমার কাছে আকাশসম। জীবনে আমি অনেক কিছু হতে পারিনি, খুব বড় নায়িকা বা বড় অভিনেত্রী হতে পারিনি। কিন্তু মানুষের এই ভালোবাসা আমার কাছে আশীর্বাদ। আজ আমি যা হতে পেরেছি, তা-ই আমাকে ভরিয়ে দিয়েছে কৃতজ্ঞতায়।

আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা