ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ দুপুর

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি। প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পরিবারের লোকজনকে বেঁধে রেখে টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোররাত ৩ টায় ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল, ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লাখ টাকা।

আরও পড়ুন

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ