ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ দুপুর

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, আটক ৮

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, আটক ৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ। 

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

আটক বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা। তারা হলেন- শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের বিশে গাজীর ছেলে আব্দুর সবুর(৩৬), জহুর আলী গাজীর ছেলে আব্দুল আলিম (৪৫), জয়নাল গাজীর ছেলে বুলবুল গাজী (৩৪), শওকত গাজীর ছেলে মতিউর রহমান (২৪), সাইদুর বরকন্দাস এর ছেলে মহিবুল্লাহ বরকন্দাস, আনিচুর মোল্লার ছেলে আফজাল মোল্লা (২৫), সাহেব খালী গ্রামের আব্বাস আলী মোড়লের ছেলে আনোয়ারুল মোড়ল (৪১), মৃত নওজের গাজী ছেলে নুরুজ্জামান গাজী (৩৯)।

তথ্য নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক জানান, দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর সোমবার থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে, আটক বনজীবীরা দুইদিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তানি নিহত

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট

প্রথমবারের মতো ইরানের তেলক্ষেত্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

আন্তর্জাতিক নারী দিবস আজ