ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

নওগাঁ ও মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে। এলাকাবাসী জানায়, কয়েকজন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। তারপর থেকে দুই শিশুকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে একটি বাচ্চাকে ভেসে উঠতে দেখতে পায় খেলতে থাকা কয়েকজন শিশু।

এরপর তাদের চিৎকারে গ্রামবাসী পুকুরে নেমে শিশু আরাফাতকে (৬) উদ্ধার করে। মৃত আরাফাত ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। এর কিছুক্ষণ পরে  বছরের শিশু নাইমের (৪) মৃতদেহ ওই পুকুর থেকে উদ্ধার করা হয়। মৃত নাইম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মহাদেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল