ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২ সকাল

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণা দেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন ঘোষণা দিয়েছেন তিনি। 

তিনি লিখেছেন, ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রেভো জানান, বেলজিয়াম ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন। তিনি আরও জানান, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

জুলাইয়ের শেষে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন যে ফ্রান্স ইউএনজিএ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। অধিবেশনটি ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। এরপর থেকে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিছু দেশ বলেছে তারা শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। চলতি বছরের এপ্রিলে পর্যন্ত প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘ সদস্যদের ৭৫ শতাংশ, ইতোমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।খবর :  আল জাজিরা 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা