ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৫ বিকাল

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে আরিফুল ইসলাম নামে  চার মাস বয়সের এক শিশুর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা আরিফুলকে হত্যা করে লাশ বাড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়। পুলিশ বলছে রহস্য উৎঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

গতকাল রোববার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদি হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান।

কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার সন্তান বিছানায় নেই। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা রাতেই বাড়ির পাশে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন।

আরও পড়ুন

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’