ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫২ দুপুর

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ  এশিয়া কাপের প্রস্তুতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৩ রানে ডাচদের অলআউট করেছে টাইগাররা। সিরিজ নিশ্চিত করতে এখন বাংলাদেশের দরকার মাত্র ১০৪ রান।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারে নাসুম আহমেদের জোড়া আঘাতে নেদারল্যান্ডস পড়ে যায় চাপে।

মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। নাসুমের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ওপেনার ম্যাক্স ও’ডাউড (৮)। পরের বলেই ফেরেন তেজা নিদামানুরু, রানের খাতা না খুলেই ক্যাচ দেন পারভেজ হোসেন ইমনের হাতে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও নাসুমকে সঙ্গ দেননি অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

পাওয়ার প্লেতে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৬ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৪০/৩। এরপর আবার আঘাত হানেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে ২৪ রান করা বিক্রমজিৎ সিংকে ক্যাচ বানান তানজিম সাকিবের হাতে। ওই ওভারেই আরও একটি ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন তাসকিন, কিন্তু তা তালুবন্দি করতে ব্যর্থ হন সাকিব।

আরও পড়ুন

নবম ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৯) তাকে ক্যাচ দেন ইমনের হাতে। এই উইকেটের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের শিকার দাঁড়ায় ১৪১টি।

তাসকিন, নাসুম ও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ