ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৩ দুপুর

মাথাব্যথা কমাতে খেতে পারেন এই স্মুদি

মাথাব্যথা কমাতে খেতে পারেন এই স্মুদি

লাইফস্টাইল ডেস্ক : মাথাব্যথা কমবেশি সবার হয়ে থাকে। সময়-অসময় ঠিক নেই, দুম করে মাথা প্রচণ্ড ব্যথা করবে। নানা কারণে এটি হতে পারে। কেউ কেউ যন্ত্রণার তীব্রতা কমাতে অনেক পদক্ষেপ নেন। কেউ ওষুধও খেয়ে থাকেন। তবে ওষুধ ছাড়াও একটা খাবারেই কমিয়ে দিতে পারে মাথাব্যথা।

স্মুদি খান। এ খাবারগুলোতে ম্যাগনেসিয়াম থাকে, যা মাথাব্যথা কমাতে সাহায্য করবে। এই যেমন— খেজুর, কিশমিশ, দুধ, দই, বাদাম নিয়মিত খেলে মাথাব্যথা দূর হয়ে যেতে পারে। চাইলে সব উপকরণ দিয়ে প্রতিদিন স্মুদি বানিয়ে খেয়ে দেখুন।

যেভাবে তৈরি করবেন স্মুদি—

উপকরণ

খেজুর ৬টি। কিশমিশ ২ চা চামচ। দুধ ১ কাপ। বাদাম কুচি ১ টেবিল চামচ। টকদই আধাকাপ। চিনি স্বাদ অনুযায়ী। রাগির আটা ২ টেবিল চামচ। এলাচ গুঁড়া আধা চা চামচ এবং ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ের জন্য।

আরও পড়ুন

প্রণালি

প্রথমে খেজুর ভালো করে ধুয়ে বিচি ফেলে টুকরো করে নিন। এরপর টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ গরম করে তাতে রাগি আটা ও কিশমিশ মিশিয়ে জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

এরপর ব্লেন্ডারে খেজুর, এলাচ গুঁড়া, চিনি, বাদাম কুচি ও টকদই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি গ্লাসে ঢেলে ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন। এভাবে নিয়মিত খেলে আপনার মাথাব্যথা থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি