ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর

প্রথমবার চলচ্চিত্রে প্রভা, আউট দীঘি

প্রথমবার চলচ্চিত্রে প্রভা, আউট দীঘি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময়ের বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। জানা গেছে, সরকারি অনুদানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’ নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। সেখানে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন প্রভা। আর সেখানে সহশিল্পী হিসেবে অভিনয় করছেন মামনুন হাসান ইমন।

তবে এর মধ্যে শোনা যায়, এই সিনেমায় নিরুপমা চরিত্রে নাকি অভিনয় করার কথা ছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর। কিন্তু তা হয়ে ওঠেনি; বাদ পড়ে যান। পরবর্তীতে সাদিয়া জাহান প্রভাকে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ছবির নির্মাতা সাদেক সিদ্দিকী দিঘীর বাদ পড়া প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুলেছেন। বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’
‘দেনা পাওনা’ সিনেমাতেও দীঘির বাদ পড়ার পেছনে এমন কোনো কারণ আছে কি না, এ নিয়ে নির্মাতা বলেছেন, ‘দীঘি আমার সঙ্গে অপেশাদার কোনো আচরণ করেনি। তিনি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক