ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৫, ০২:৪৬ দুপুর

শরীয়তপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে

শরীয়তপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে

শরীয়তপুর নড়িয়া উপজেলায় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় এক মাদ্রাসার শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত আশিকুর রহমানক (২৬) শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন শিক্ষক। সে নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।

আরও পড়ুন

 

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার নিজের কক্ষে ছাত্রীকে ডেকে নেয়। পরে তাকে “ধর্ষণের চেষ্টা” করে। এ সময় ছাত্রীটি শিক্ষককে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে নড়িয়া থানা পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, আসামীকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা