ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৫, ০২:২৪ দুপুর

দিনাজপুরের বিরলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের বিরলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। প্রতীকী ছবি

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সবাদ আলী (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৪ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাধববাটি গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।

নিহতের ছেলে শাহিনুর ইসলাম জানান, তার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। যন্ত্রণা সহ্য করতে পারতেন না। স্থানীয় ডাক্তার ও কবিরাজ দিয়ে চিকিৎসা করেও কোন উন্নতি হচ্ছিল না। তাই মানসিকভাবে ভেঙে পড়ে প্রায়শই মরে যাওয়ার কথা বলতেন।

পরে আজ রোববার (২৪ আগস্ট) সকালে শয়ন ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সবাদ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় সংবাদ দেন। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

আরও পড়ুন

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি