ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৫, ০৯:৪৭ সকাল

উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। বিমানের ডান পাশের ইঞ্জিনে ‘ফায়ার ইন্ডিকেশন’ দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

এয়ার ইন্ডিয়া জানায়, ফ্লাইট এআই ২৯১৩ রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে ছেড়ে যায়। তবে ইঞ্জিনে সমস্যা ধরা পড়লে পাইলট নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে ইঞ্জিন বন্ধ করেন এবং বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করান। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিমানটিকে পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে। ভারতের বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি