ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫৪ সকাল

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা, বন্ধ মনোনয়নপত্র বিতরণ

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা, বন্ধ মনোনয়নপত্র বিতরণ, ছবি: সংগৃহীত।

রাকসু কোষাধ্যক্ষ ভবনে তালা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির বিক্ষোভের মুখে আপাতত বন্ধ রয়েছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। যদিও আজ কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।

আজ রোববার (৩১ আগস্ট) সকালে রাকসু কোষাধ্যক্ষ ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে, সকাল সোয়া ১০টায় ওই ভবনে ঢুকে মনোনয়নপত্র বিতরণের টেবিল উল্টে ফেলাসহ চেয়ার ভাঙচুর করলে মনোনয়নপত্র বিতরণ বন্ধ হয়ে যায়।রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, ছাত্রদলের হটকারি আচরণের কারণে মনোনয়নপত্র বিতরণ বন্ধ রয়েছে। তারা গেট আটকে রাখায় কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। প্রশাসনকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিতরণ শুরু হবে।এর আগে, সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ১ম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রদল।

নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচয় পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান