ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৫, ০৫:০৯ সকাল

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা

প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল হুতিরা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিশ্চিত করেছে যে, তাদের স্বঘোষিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাওয়ি ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন।

ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানায়, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা চালালে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। আইডিএফ জানায়, রাহাওয়িস শীর্ষ কয়েকজন হুতি নেতাকে বিমান হামলা চালিয়ে শেষ করে দেওয়া হয়েছে।  

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমের বড় অংশ নিয়ন্ত্রণ নেয় এবং তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে, যার ফলে গৃহযুদ্ধ শুরু হয়। হুতিরা জানায়, রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। তাদের নাম প্রকাশ করা হয়নি। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ জানিয়েছে, নিহতদের মধ্যে হুতিদের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিচারমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রী, সামাজিক কল্যাণ ও শ্রমমন্ত্রী রয়েছেন।

হুতিপ্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের দপ্তর জানিয়েছে, হামলায় আরও কয়েকজন মন্ত্রী আহতও হয়েছেন। এতে আরও বলা হয়, হুতি উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ রাহাওয়ির দায়িত্ব নেবেন।

আরও পড়ুন

রাহাওয়ি ২০২৪ সালের আগস্ট থেকে পদে ছিলেন এবং তাকে মূলত আন্দোলনের প্রতীকী নেতা হিসেবে দেখা হতো। তিনি সামরিক অভিযানের পরিকল্পনাকারী মূল সিদ্ধান্ত গ্রহণকারী চক্রের অংশ ছিলেন না।

হুতিদের সর্বোচ্চ নেতা আবদুল-মালিক আল-হুতি, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান এই হামলায় হতাহতদের মধ্যে নেই বলে উল্লেখ করা হয়েছে। আইডিএফ শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা হামলা চালায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা