ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৫, ০৪:৪২ সকাল

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া, ছবি: সংগৃহীত।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “নুরুল হক নুরের শারীরিক অবস্থা জানতে খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”

আরও পড়ুন

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় মর্মাহত হয়ে নিন্দা জানিয়েছেন এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। বিএনপি চেয়ারপারসন নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার জন্য দোয়া করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা