ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৫, ০৪:২০ সকাল

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত

আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ আগেই সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ হয়ে গেছে। আজ ভারত ও বাংলাদেশের পরস্পরের নিছক নিয়ম রক্ষার ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।

চার দলের টুর্নামেন্ট হওয়ায় ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রত্যেকে ছয়টি করে ম্যাচ খেলছে। এরই মধ্যে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে ভারত। নেপালকে ৭-০ ও ৫-০, ভুটানকে ৮-০ ও ৫-০ এবং বাংলাদেশকে ২-০ গোলে হারায় ভারতের মেয়েরা।

আরও পড়ুন

অন্যদিকে, নেপালকে ৩-০ ও ৪-১ এবং ভুটানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। তবে ভুটানের বিপক্ষে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের মেয়েরা। এই ড্র আর ভারতের কাছে হারের কারণেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। পাঁচ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। আজ নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চাইবে অর্পিতা বিশ্বাসরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা