ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৫, ০১:৫১ দুপুর

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নামের এক ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তথা ছাত্রলীগ নেতা দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

আজ শনিবার (৩০ আগস্ট) ভোরে জেলা শহরের কালিবাড়ী রোড এলাকার নববী মসজিদ সংলগ্ন নিজ বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং স্থানীয় প্রাক্তন শিক্ষক মো. বশির উদ্দিনের ছেলে।

আরিফের বাবা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট থেকে প্রায় ছয় মাস আত্মগোপনে ছিলেন তিনি। তবে সম্প্রতি অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফিরেন।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর ঘুমাতে যান। ভোরে নামাজের সময় বাইরে বের হয়ে আসতেই গেইটের সামনে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের পরিবার জানায়, কারা বা কী কারণে আরিফকে হত্যা করেছে তারা তা জানেন না। তবে তারা প্রশাসনের কাছে দোষীদের শনাক্ত করে দ্রুত বিচার দাবি করেছেন।

ভোলা ডিবি পুলিশের ওসি ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’