ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৫, ১১:৫৪ দুপুর

জাপার চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত,জাপার চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে নিরাপত্তা জোরদার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকেই আশপাশে একদল লোক জিএম কাদেরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বিচার দাবিতে স্লোগান দেন। এরপর তার বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়।

জিএম কাদেরের স্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের ঢাকা পোস্টকে জানান, সকাল থেকে আমাদের বাসভবনের আশপাশে বিভিন্ন ধরনের লোকজনের মিছিল করছে, অনেক লোক জড়ো হচ্ছে। সংশ্লিষ্ট থানা থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি আরো জানান, জিএম কাদের বাসা নেই। প্রশাসনের পক্ষ থেকে আমাদের বাসায় কোনো লোক থাকতে দেওয়া হচ্ছে না।  

আরও পড়ুন

গতকাল রাতে ‌‘আওয়ামী লীগের দোসর’ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ে সামনে দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতে জাতীয় পার্টির সামনেও নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা