ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৫, ০৯:৫৫ সকাল

স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে আধিপত্য বার্সা’র

স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে আধিপত্য বার্সা’র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্পেন। শুক্রবার (২৯ আগস্ট) ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার এই স্কোয়াডে আধিপত্য দেখিয়েছেন বার্সেলোনার ফুটবলাররা। সাত কাতালান ফুটবলার জায়গা পেয়েছেন স্পেনের এই দলে। 

বার্সেলোনা থেকে স্পেনের এই দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার পাউ কুবার্সি, মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফের্মিন লোপেস এবং ফরোয়ার্ড ফেররান তরেস, দানি ওলমো ও লামিনে ইয়ামাল। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন সবশেষ ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুই ফুটবলার। অভিজ্ঞ দানি কার্ভাহালের সঙ্গে জায়গা পেয়েছেন তরুণ ডিন হাউসেন। 

আগামী ৪ সেপ্টেম্বর বুলগেরিয়ার মাঠে প্রথম ম্যাচে মাঠে নামবে স্পেন।, এরপর ৭ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ‘ই’ গ্রুপে স্পেনের সঙ্গে আরও রয়েছে জর্জিয়াও।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান