ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ আগস্ট, ২০২৫, ০৮:০৬ সকাল

লাল শার্ট পরা ব্যক্তি নুরকে পেটায়নি : রাশেদ খান

লাল শার্ট পরা ব্যক্তি নুরকে পেটায়নি : রাশেদ খান, ছবি: সংগৃহীত।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, লাল শার্ট পরা ব্যক্তি যাকে পেটাচ্ছে সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই।

আজ শনিবার (৩০ আগস্ট) রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন। তিনি বলেন, ‘সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।’

আরও পড়ুন

প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতাকর্মী আহত হন। ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা ব্যক্তি একজনকে বেধড়ক পিটুনি দিচ্ছে। ভিডিওটির কমেন্টে অনেকেই বলছে, লাল টি-শার্ট পরা লোকটি নুরুল হক নুরকে পেটাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়