ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৫, ০৯:২৫ রাত

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।

শুক্রবার (২৯ আগষ্ট) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

এ সময় কারাফটকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে, যারা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন মামুন হাসান। শেখ হাসিনার সরকারের আমলে দায়ের করা চারটি মামলায় মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আরও পড়ুন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই চারটি মামলায় পুনরায় জামিন শুনানি হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে কারামুক্ত করা হয়।

সকাল থেকেই মামুন হাসানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী কারাফটকের সামনে অপেক্ষা করতে থাকেন। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

রাতের মধ্যে ঢাকাসহ যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ