ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৫, ০৫:২৭ বিকাল

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে বিএনপি নেতার মামলা

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে বিএনপি নেতার মামলা। প্রতীকী ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় বিএনপির দলীয় নেতাদের নামে অপপ্রচার, চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা। গতকাল বৃহস্পতিবার রাতে পীরগাছা থানায় মামলাটি করা হয়।

মামলায় আসামি করা হয় উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চন্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩), কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামীম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভূঁইফোড় একটি নিউজ ও ফেসবুক পেজের মাধ্যমে দলীয় নেতাদের নামে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। সাথে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়াও এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়। অভিযুক্তরা পেশাদার সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

আরও পড়ুন

মামলার বাদি আমিনুল ইসলাম রাঙা বলেন, ৫ আগস্টের পর থেকে ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও 'সংবাদ৩৬৫' ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়াও তারা প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে।

এ ব্যাপারে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা