ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৫, ০৪:০১ দুপুর

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি পাবেন না যারা

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও এর আগে ৫ সেপ্টেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে, এ ছুটি সবাই পাবেন না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি পরিবর্তনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে শনিবার ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত হবে। এ কারণে ওই ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।

যারা এই ছুটি পাবেন

প্রজ্ঞাপনে বলা হয়, দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

আরও পড়ুন

এই ছুটি যারা পাবেন না

জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। এ ছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না।

আর ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি