ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৫, ০২:৫৯ দুপুর

দু-একটি দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

দু-একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে কোনো সংশয় থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমেদ বলেন, দু-একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে, কোনো সংশয় থাকলে আসুন আলোচনা করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে।

গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে দেশে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, আগামীতে এদেশের কোনো নাগরিকের স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী