ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৫, ০২:১৬ দুপুর

গাজীপুরে হ্যান্ডকাফ খুলে আদালতের আঙিনা থেকে আসামি পালানোর চেষ্টা

গাজীপুরে হ্যান্ডকাফ খুলে আদালতের আঙিনা থেকে আসামি পালানোর চেষ্টা

গাজীপুরে আদালতে হাজিরা দিয়ে গারদে নেওয়ার সময় হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করেছেন ডাকাতি মামলার এক আসামি। পরে তাকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানায় একটি ডাকাতির মামলায় গাজীপুর কারাগারের বন্দি মামুন ওরফে লাল চানকে কারাগার থেকে গাজীপুর জেলা জজ আদালত-১ এ আনা হয়। তার হাজিরা শেষে কোর্ট পুলিশ আল আমিন আসামিদের গারদখানায় নিয়ে যাচ্ছিলেন। আসামিদের নিয়ে জেলা জজ আদালতের ফটকের কাছে আসার পর কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মামুন ওরফে লাল চান। পরে উপস্থিত লোকজন চিৎকার করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে।

আরও পড়ুন

তিনি জানান, একটি হাতকড়ায় দুজন আসামির হাত আটকানো থাকে। হাতকড়ার মামুন ওরফে লাল চানের অংশটি একটু ঢিলে ছিল। এ সুযোগে সে কৌশলে হাতকড়া খুলে পালানোর চেষ্টা করে। মামুন ওরফে লালচানের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর থানার দেরবাড়ি খন্দকার পাড়া এলাকায়। তার বাবার নাম মৃত বদর উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা