ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৫, ১২:২৬ দুপুর

অক্টোবরে আন্তর্জাতিকতায় প্রবেশ করছে কক্সবাজারে বিমানবন্দর: শেখ বশিরউদ্দীন

অক্টোবরে আন্তর্জাতিকতায় প্রবেশ করছে কক্সবাজারে বিমানবন্দর: শেখ বশিরউদ্দীন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বলেছেন, ‘কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে। অক্টোবরে আন্তর্জাতিকতায় প্রবেশ করছে কক্সবাজারে বিমানবন্দর।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনের পর উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব কথা বলেন।

বিমানবন্দর এলাকায় পৌঁছে তিনি প্রথমে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে ফ্লাইট সংখ্যা। আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট সরবরাহ দেওয়ার চেষ্টা থাকবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

পরিদর্শনকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি