আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহের গফরগাঁওয়ে অবরোধের আড়াই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে গেলে এ রুটে রেল চলাচল শুরু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘শিশু সাদাব হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। প্রশাসনের এমন আশ্বাসের পর বিকেল সাড়ে ৩টার দিকে রেলপথ থেকে সরে যায় শিক্ষার্থীরা। এসময় আটকে থাকা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দিলে ঢাকা-ময়মনসিংহে রেল চলাচল আবারও শুরু হয়।
এর আগে এদিন দুপুর ১টার দিকে শিশু হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় শিক্ষার্থীরা।
আরও পড়ুননিহত সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।
গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব। পরদিন দুপুর ১২টার দিকে শিশুটির স্বজনদের কাছে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুটি নম্বরের একটিতে ২০ হাজার ও অপর দিকে ৮ হাজার টাকা পাঠানো হয়। এরপর ১৫ জুলাই সকালে দিঘিরপাড় গ্রামে স্বজনরা বাড়ি থেকে দেড় শ গজ দূরের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777547985.jpg)
_original_1746447156_medium_1777547517.jpg)
_medium_1777546986.jpg)

_medium_1777546147.jpg)



