ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৫, ০৩:৩৩ দুপুর

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন। ছবি : দৈনিক করতোয়া

‎‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর গ্রামের এক মৎস্য চাষীর পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ গ্রামের মৃত ওমর আলী মন্ডলের ছেলে ইদ্রিস আলী মন্ডলের বাড়ি সংলগ্ন ১৬ শতাংশ একটি পুকুর ক্রয় করে মাছ চাষ শুরু করেন।

বর্তমানে তিনি বৃদ্ধ হওয়ায় তার ছেলে একরামুল হক পুকুরটিতে রুই,কাতলা, টেংরা, ডারকা,পুটিসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষা করেন। গতকাল মঙ্গলবার রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়ে করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী একরামুল হক বলেন, সকালে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরে মাছ মরে ভেসে আছে।

আরও পড়ুন

প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার তো কারো সঙ্গে শত্রুতা নেই। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ঘটনার বিচার চাই। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে একটি মৌখিক অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী একরামুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি