ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৫, ১১:৫০ দুপুর

নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণে ৫ জনের জেল জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবন ও সংরক্ষণে ৫ জনের জেল জরিমানা। প্রতীকী ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল সদর ইউনিয়নের নুরপুর মালঞ্চি এলাকায় অভিযান চালায়।

এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে স্থানীয় আকাশ (২৪) ও সোহেল রানাকে (৩৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন শুনানি শেষে আকাশকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং সোহেল রানাকে একই আইনের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন।

আরও পড়ুন

এছাড়া একইদিনে সাজা মালঞ্চি গ্রামের রুবেল (৩০), বেগুনিয়া গ্রামের শ্যামল কুমার সিং (৪০) এবং সবুজকে (২৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক