ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৫, ০৬:২৮ সকাল

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল আটক

রুমমেটকে টিউবলাইট দিয়ে আঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল আটক, ছবি: সংগৃহীত।

রুমমেটকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

বুধবার (২৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে। এছাড়া আজ রাতেই রমনা থানা পুলিশকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থী রবিউল হকের বুকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন জালাল। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।অন্য শিক্ষার্থীরা জানান, হলে লাইট অন অফ নিয়ে জালালের সঙ্গে কথা কাটাকাটি হয় রবিউল হকের। এসময় রবিউলের বুকে ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন তিনি।    

আরও পড়ুন

ঘটনার পরপরই আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় শিক্ষার্থীরা। এসময় নিজেকে রুমে অবরুদ্ধ করে রাখেন জালাল আহমদ। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয়। 

ঢাবি প্রক্টর  জানান, ডাকসু নির্বাচনে তার প্রার্থীতা থাকবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।  এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ