ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৫, ০৫:৩২ বিকাল

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার : প্রায় ২ মাস বন্ধ থাকার পর আগামী মাস থেকে আবার ওএমএস কার্যক্রমে আটা বিক্রি শুরু হবে। খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এটি জানানো হয়েছে।

বগুড়ার আদমদিঘী, ধুনট, দুপচাঁচিয়া, গাবতলী, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, শাহজাহানপুর, শেরপুর এবং সোনাতলা উপজেলায়  ২টি করে মোট ১৮টি কেন্দ্রসহ দেশের ৭৬৬টি কেন্দ্রে প্রতিদিন একটি কেন্দ্রে ৫শ কেজি হিসেবে ৩৮৩ মেট্রিকটন আটা ওএমএস খাতে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে শুক্র ও শনিবার ছাড়া অন্য ২২ দিন আটা বিক্রি করা হবে।

আরও পড়ুন

বগুড়া সদর উপজেলা নিয়ন্ত্রক মো. হারুন অর রশিদ জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী মাস থেকে বগুড়ার বন্ধ থাকা ৯টি উপজেলার ১৮টি কেন্দ্রসহ দেশের ৭৬৬ টি কেন্দ্রে আটা বিক্রি শুরু হবে। মাসের ছুটির দিন গুলো বাদে অন্যান্য দিন গুলোতে আটা বিক্রি করা হবে। প্রতিদিন একটি কেন্দ্র থেকে ৫শ কেজি আটা বিক্রি করা হবে। যে সব ডিলার রয়েছেন তারাই এই আটা বিক্রি করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ