ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৫, ০৫:০৯ বিকাল

জুলাই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত ভোটের দিকে যাওয়া যাবে : নাহিদ

জুলাই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত ভোটের দিকে যাওয়া যাবে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য চীন সফরে যাচ্ছে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির সাথে যোগাযোগ বৃদ্ধি করা এই সফরের মূল উদ্দেশ্য। সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন আদান-প্রদান করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে। সফরকালে বাংলাদেশী প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী