ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৫, ১০:৫৬ দুপুর

কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে মেশিনে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়ীয়া জামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী দেবনাথ উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। দুই বছর ধরে তিনি জামতলা বাজারের জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ করার সময় সাথীর ওড়না মেশিনে পেঁচিয়ে যায়। এসময় তার বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় এবং গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জিসান অয়েল মিলের মালিক আবদুর রাজ্জাক ভূঁইয়া রুবেল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাথীর স্বামী দুই বছর আগে মারা যান। তার অনুরোধে আমি তাকে অপারেটর হিসেবে নিয়োগ দিয়েছিলাম। এমন দুর্ঘটনা আগে কখনও ঘটেনি। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারটির পাশে থাকার চেষ্টা করব।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা