ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৫, ১০:১০ দুপুর

এবার বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প

এবার বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ‘অপরাধ দমনে’ এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার মধ্য দিয়ে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে।

এমন একটি সময় ট্রাম্প সেনা মোতায়েনের এই হুমকি দিলেন, যার কয়েক দিন আগে তাকে বাল্টিমোরে ‘সেফটি ওয়াক’ বা নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মেরিল্যান্ডের ডেমোক্র্যাট গভর্নর মুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যদি ওয়েস মুরের সাহায্যের প্রয়োজন হয়, যেমনটা লস অ্যাঞ্জেলেসের গ্যাভিন নিউসমের প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আমি ‘সেনা’ পাঠাবো, যেভাবে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে এবং দ্রুতই অপরাধ দমন করবো।  মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘিরে দেশটিতে বেশ আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল