ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ আগস্ট, ২০২৫, ০৬:৫৭ সকাল

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩, ছবি: প্রতিকী ।

মফস্বল ডেস্ক : রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়। শুরুতে সাধারণ স্লোগান দিলেও হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এসময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে। তিনি আরও জানান, পুলিশের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে সাধারণ নাগরিক সেজে মিছিলটি হঠাৎ করে শুরু হওয়ায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন

আটক ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত-এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মিজানুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি