ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৫, ০৫:১৬ বিকাল

ভোটাররা চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসীদের পছন্দ করে না- গোলাম রব্বানী

ভোটাররা চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসীদের পছন্দ করে না- গোলাম রব্বানী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী বলেছেন, ভোটাররা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসীদের পছন্দ করে না। তারা এমন কাউকে ভোট দেবে না যারা আগামীতে ফ্যাসিবাদে পরিণত হবে।

আজ রোববার (২৪ আগস্ট) শহরের শাহওয়ালী উল্ল্যা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। গোলাম রব্বানী বলেন, নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সে হিসেবে কাজ করছি। যেখানে যাচ্ছি সেখানেই জনগণের বিপুল সমর্থন পাচ্ছি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জনগণের মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে।

আরও পড়ুন

তাই আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। জামায়াত প্রার্থী এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, আজাদুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি