ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৫, ০৫:৩৭ বিকাল

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

বগুড়ার ধুনটে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি ওহিদুল ইসলাম (৪৮) নামে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এলাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত ওহিদুল ইসলাম এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে এবং ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ওহিদুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এলাঙ্গী বাজারে স্থানীয় জনসাধারণ তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক