ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৫, ০৫:৩৪ সকাল

চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প

সংগৃহিত,চিলির অ্যান্টার্কটিক অঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ড্রেক প্রণালীতে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টা ১৬ মিনিটে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০.৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে।


দেশটির ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো ঝুঁকি নেই।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় ৫০০ মাইল চওড়া উত্তাল সাগরপ্রণালী, যা আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত।

আরও পড়ুন

চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার বলে বর্ণনা করেছে এবং অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সতর্কতামূলক সতর্কতা জারি করেছে।


চিলির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের অঞ্চল মাগায়ানেস এর জন্য কোনো ঝুঁকি নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক