ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৫, ১০:০৪ দুপুর

নেতানিয়াহুর গাজা নীতি নিয়ে যা বললেন চেক প্রেসিডেন্ট

নেতানিয়াহুর গাজা নীতি নিয়ে যা বললেন চেক প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত।

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্র পাভেল বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর নীতির কারণে তেলআবিবের প্রতি সমর্থন বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। আজ (বৃহস্পতিবার) রেডিও প্রাগ ইন্টারন্যাশনালকে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের সবশেষ কর্মকাণ্ডকে সমর্থন জানানো খুবই কঠিন।’ সেইসঙ্গে, গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের ওপর চাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন চেক প্রেসিডেন্ট।প্রেসিডেন্ট পাভেল বলেন, তার নিজের অবস্থান প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার সরকার থেকে আলাদা। চেক প্রধানমন্ত্রী ফিয়ালা এরআগে বলেছিলেন, তিনি ইসরাইলকে নিঃশর্ত সমর্থন করেন।

তবে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ‘এই মতবিরোধ কোনো বড় বিভেদ নয়, কেবল মন্ত্রিসভা নেতানিয়াহুর সমালোচনা করতে অনিচ্ছুক।’

আরও পড়ুন

গাজার মানবিক পরিস্থিতিকে ‘অস্থিতিশীল’ বলে অভিহিত করে পাভেল বলেন, তিনি আগামী সপ্তাহে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সাথে নির্ধারিত ফোনালাপে বিষয়টি উত্থাপন করবেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় ৬২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। সামরিক অভিযানের ফলে গাজা উপত্যকা ধ্বংস হয়ে গেছে। ইসরাইলি অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি সেখানকার বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি