ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৫, ০১:৩৭ দুপুর

লালমনিরহাটে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাটে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছোট সতি নদীতে ভাসছে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভেলাবাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি সতি নদীতে লাশটি ভেসে ওঠে। এরপর পুলিশ খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জামবাড়ি সতি নদীর তীরে কাজ করতে গিয়ে এলাকাবাসী একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। তবে এলাকাবাসী কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিহতের পড়নে শুধুই একটি জিন্স প্যান্ট ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্র্রোতহীন এ নদীতে ফেলে পালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে লাশ উদ্ধার ও মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫