ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৫, ০১:০৪ দুপুর

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

স্পোর্টস ডেস্কঃ  ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্ততি ঝালিয়ে নিতে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে সিরিজ খেলছে নারী জাতীয় দল। বুধবার (২০ ‍আগস্ট) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে মাঠে নামে নারী লাল দল।

তবে ম্যাচটি সুখকর হয়নি লাল দলের জন্য। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে তারা।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে শুরুটা দারুণ করেছিল নারী লাল দল। ২৮ রানের মধ্যেই প্রথম দুই উইকেট তুলে নেয় তারা। এরপর দলের হাল ধরেন অনূর্ধ্ব-১৫ দলের আফজাল ও ফাইয়াজ। ব্যাট হাতে গড়েন ৫৭ রানের জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে অনূর্ধ্ব-১৫ দল। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন বায়োজিদ।

আরও পড়ুন

 

১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল নারী লাল দলের। উদ্বোধনী জুটিতে তারা তুলেন ৫০ রান। তবে এরপরই ধস নামে লাল দলের ইনিংসে। ব্যাটারদের চরম ব্যর্থতায় ৯৪ রানে অলআউট হয় নারী লাল দল। ‍আর তাতেই ৮৭ রানের বড় জয় পায় অনূর্ধ্ব-১৫ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়