ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৫, ১২:১০ দুপুর

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা নেদারল্যান্ডসের

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্কঃ  দরজায় কড়া নাড়ছে এশিয় কাপ। আগামী মাসেই মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে লড়াই করতে নামার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এ সিরিজের টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে ম্যাচগুলো। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আসন্ন এ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ডাচরা। 

এদিকে ডাচদের বিপক্ষে এ সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। এশিয়া কাপের জন্য আগেই ২৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল বিসিবি। সেই দল থেকেই আসন্ন সিরিজ ও এশিয়া কাপের দল দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।  

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দল:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫