ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৫, ১০:৩০ দুপুর

বুমরাহকে নিজের সই করা জার্সি পাঠালেন ইব্রাহিমোভিচ

বুমরাহকে নিজের সই করা জার্সি পাঠালেন ইব্রাহিমোভিচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর পছন্দের একজন ফুটবলার সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচ। সেই ইব্রা থেকেই উপহার পেয়েছেন বুমরাহ। তার পাশাপাশি বুমরাহর জন্য বার্তাও পাঠিয়েছেন সুইডিশ এই তারকা।

বুমরাহকে নিজ হাতে সই করা এসি মিলানের জার্সি, সঙ্গে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন জলাতান। ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে বুমরাহ ইব্রার সই করা সেই এসি মিলানের লাল-কালো জার্সিটির ছবিও শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘ভাষায় প্রকাশ করার মতো না।’

সুইডেনের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মনে করা হয় ইব্রাহিমোভিচকে। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আয়াক্সের মতো ইউরোপের সব বিখ্যাত ক্লাবে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার শীর্ষ পর্যায়ের ফুটবলে ৮৬৬ ম্যাচ খেলে করেছেন ৫৭৩ গোল। 

আরও পড়ুন

২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেন ইব্রা। ইব্রাহিমোভিচের কতটা ভক্ত তা প্রমাণ মেলে যখন তিনি অবসর নেন। ইব্রার অবসরে আবেগঘন বার্তা দিয়েছিলেন ভারতের এই পেসার। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক