ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৫, ১০:২৪ দুপুর

সৌদি সুপার কাপের ফাইনালে রোনালদোর আল নাসর

সৌদি সুপার কাপের ফাইনালে রোনালদোর আল নাসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সৌদি সুপার কাপের প্রথম সেমিফাইনালে নাটকীয় লড়াই শেষে ফাইনাল নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর।

হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ১০ মিনিটে গোল করেন সাদিও মানে। তবে ১৬ মিনিটেই স্টিভেন বারউইনের গোলে সমতা ফেরায় করিম বেনজেমার দল আল ইত্তিহাদ। এরপর ২৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মানেকে। এক খেলোয়াড় কম নিয়ে মাঠে নামলেও দুর্দান্ত লড়াই চালিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েই ম্যাচে লিড নেয় রোনালদোর দল। শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে ২-১ গোলের জয় তুলে নেয় তারা।

আরও পড়ুন

এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও আল কাদেসিয়া। সেখান থেকেই নির্ধারিত হবে রোনালদোদের প্রতিপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ