ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

ধারে ম্যানসিটি থেকে লেভারকুজেনে ‘নতুন মেসি’

ধারে ম্যানসিটি থেকে লেভারকুজেনে ‘নতুন মেসি’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ক্যারিয়ার শেষের পথে তবে আর্জেন্টিনা নতুন মেসিকে পেতে চলেছে। ১৯ বছর বয়সী ক্লদিও এচেভেরিকে ‘নতুন মেসি’ হিসেবে ধরা হয়।

প্রতিভার ঝলক দেখিয়ে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এচেভেরি, যিনি বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জিতেছিলেন। গত বছরের শীতকালীন দলবদলের মৌসুমে সিটিজেনদের সাথে যোগ দেন তিনি এবং প্রিমিয়ার লিগে অভিষেকও হয় তার। নতুন মৌসুমের আগে, ম্যানসিটি’র জার্সিতে ক্লাব বিশ্বকাপে গোল করেন এচেভেরি। তবে সিটিজেন কোচ পেপ গার্দিওলা মনে করেন, তরুণ এই ফুটবলারকে আরও নিয়মিত খেলার সুযোগ দেয়া উচিত। যেহেতু ম্যানসিটিতে এ সুযোগ সম্ভব নয় তাই সিটি তাকে ধারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ইএসপিএন-এর খবর অনুযায়ী, ক্লদিও এচেভেরি এক মৌসুমের জন্য জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে ধারে যোগ দেবেন। তবে ধারের শর্তে, কেনার কোন বিকল্প রাখা হয়নি যার মানে মৌসুম শেষে তিনি আবার ম্যানসিটিতে ফিরে আসবেন। এদিকে, ধারে ম্যানসিটি ছেড়ে এভারটনে যোগ দিয়েছে জ্যাক গ্রিলিশ এবং নটিংহাম ফরেস্টে যোগ দিয়েছেন ম্যাকএকিটি। টটেনহ্যামে সাভিনহোর যোগ দেওয়ার জোর গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন

 তবে ইংলিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সাভিনহোকে এই মৌসুমে ছাড়বেন না পেপ গার্দিওলা। সাভিনহো চলে গেলে এচেভেরিকে ম্যানসিটিতে রেখে দেওয়ার সম্ভাবনা ছিল।  যদিও সাভিনহো গেলে রদ্রিগোকে কেনার কথা ভাবছিল ক্লাবটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক