ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৫, ০৬:২৪ সকাল

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করলো ছাত্রদল

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা করলো ছাত্রদল, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির নেতারা।

ঘোষিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম। তিনি কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর আল হাদী মায়েদ । তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে  ছাত্রদল  সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন , ডাকসু নির্বাচনকে সামনে রেখে  গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আন্দোলনকে আরও বেগবান হবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায়  আমরা এই প্যানেল  বাছাই করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি