ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ আগস্ট, ২০২৫, ০১:৫৬ দুপুর

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ

মিরাজ ।

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী মাসেই মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ লড়াই। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজও খেলবে টাইগাররা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামন্টের আগে নিজেদের প্রস্তুত করে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে লাল-সবুজের দল।

৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে ম্যাচগুলো। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে এ সিরিজে খেলবেন না মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন

সূত্র জানিয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপের আগে ঘরের মাঠের এ সিরিজ থেকে ছুটি নিয়েছেন মিরাজ। তবে এ সিরিজে না থাকলেও এশিয়া কাপে তাঁকে দলে পাওয়া যাবে বলেই জানা গেছে।

এদিকে নেদারল্যান্ডস সিরিজের পাশাপাশি এশিয়া কাপের স্কোয়াডও এখনো ঘোষণা করেনি বিসিবি। এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময় আগামী ২২ আগস্ট। ইতোমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশও আগামী কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫